সারা দেশ জুড়ে এখোন নীল তিমির আতঙ্ক। যাকে বলা হচ্ছে ব্লু হোয়েল গেম। এই মরণ খেলায় সারা ফেলে দেশ বিদেশে প্রান হানীও হয়েছে। সোসাল মিডিয়া থেকে শুরু কড়ে খবরের শিরোনামে রয়েছে ব্লু হোয়েল (নীল তিমি)। এবারে সেই আতঙ্ক ছড়াল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের পুর এলাকায়। শহরের একটি সুনাম ধন্য গার্লস স্কুলের দশম শ্রেণীর এক ছাত্রীর বিদ্যালয়ের ক্লাস রুমের মধ্যে হাত কাটার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় স্কুলে। বিদ্যালয়ের পক্ষ থেকে ছাত্রীর প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। সেই ছাত্রী সহ তার তিন বান্ধবীর অভিভাবকদের ডেকে পাঠানো হয় স্কুলে। সেই ছাত্রীদের মানসিক ও শারীরিক বিষয়ে বিশেষ নজর রাখতে অনুরোধ করা হয় স্কুলের তরফে। এর বেশী মুখ খুলতে চাননি সেই স্কুলের প্রধান শিক্ষিকা। তবে স্কুল যে সবাই নীল তিমির আতঙ্কে আতঙ্কিত সে কথা অস্বীকার করেন নি তিনি।
এর পাশাপাশি বিদ্যালয়ের এক ছাত্রীর এমন ঘটনা জানাজানি হতেই শহর আতঙ্ক ছড়িয়েছে। সেই কারণে কালিয়াগঞ্জ পুরসভা ও কালিয়াগঞ্জ থানার উদ্যোগে শহরের বিভিন্ন স্কুলে ও বিভিন্ন জনবহুল এলাকায় নীল তিমি খেলার বিরুদ্ধে সচেতনতার প্রচার চালানো হচ্ছে। এছাড়াও সোসাল মিডিয়াকে হাতিয়ার করে কিছু কিছু ক্ষেত্রে অপরাধ মূলক কাজ করা হয়ে থাকে সে দিকে নিজে এবং নিজেদের আশেপাশের মানুষদের সচেতন রাখা যায় সে জন্য সচেতনতা মূলক শিবির শুরু হয়েছে। সেই কারণে এদিন বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে একটি সচেতনতা শিবির করা হয় বিদ্যালয় প্রাঙ্গনে। মোটের ওপর নীল তিমির আতঙ্ক যেন শহরে না ছড়ায় সেদিকেই এখন জোর দিচ্ছে প্রশাসন থেকে শুরু করে সকলেই।
সচেতনতা শিবিরে আই এস এ শম্ভুনাথ সরকার বলেন, ব্লু হোয়েল (নীল তিমি) গেমটি শুরু হয়েছিল রাশিয়াতে। এই গেমের যে কর্ণধার তার বয়স মাত্র ১৭ বছর। আর সে একজন তরুণী। জানা গেছে তাকে পুলিশ গ্রেফতার করেছে।তিনি আরও বলেন ওই গেমের একটি লিংক আছে যার নাম " পোপকন কারলিভার " । কেউ যেন এই লিংকে ক্লিক না করে তার জন্য সকলকে সাবধান করেন তিনি।